মাছের ঘেরে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
খুলনার রুপসায় একটি মাছের ঘের খেকে বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টায় উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ এলাকার বিপ্লব পালের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরো পড়ুন: রাজধানীর আবহাওয়ায় যে বার্তা
স্থানীয় বাসিন্দা ও পুলিশের কাছ থেকে জানা গেছে, বাপ্পি উপজেলার আলাইপুর এলাকার আকবর আলীর ছেলে। ভোর সাড়ে ৬টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে মরদেহের ঘাড়ের ডান পাশ ও কাঁধের কাছে গুলির দুটি চিহ্ন এবং কপাল ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়।
এ বিষয়ে রূপসা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সবুর জানান, ‘বাপ্পির বাড়ি আলাইপুরে হলেও তার কোনো স্থায়ী ঠিকানা নেই। বাপ্পির বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করছি। অপরাধীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।’
