গরুকে কামড়ে নদীতে নিচ্ছিল কুমির, অতঃপর
শরণখোলা উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম
শরণখোলা উপজেলার ৪নং সাউথখালি ইউনিয়নের বগীর বলেশ্বর নদীতে কুমির। ছবি: ভোরের কাগজ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বগির বলেশ্বর নদীর তীর থেকে কুমির একটি গরুকে কামড়ে নদীতে নিয়ে যাওয়ার সময় জেলেদের প্রতিরোধে ব্যর্থ হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটের সময় শরণখোলা উপজেলার ৪নং সাউথখালি ইউনিয়নের বগীর বলেশ্বর নদীতে এ ঘটনা ঘটে।
জেলে ও স্থানীয়রা কুমিরটিকে নদী ও সুন্দরবনে পাঠানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করলেও কুমিরটি সরেনি। পরে জেলে ও স্থানীয়রা নদীতে নেমে মাছের ট্রলারে করে ধাওয়া দিলে কুমিরটি নদীর মধ্যে চলে যায়। ওই কুমিরটি ডালিম হাওলাদারের গরুকে কামড়ে মারাত্মকভাবে আহত করে।
আরও পড়ুন: সঠিক খাতে ঋণ ব্যবহার, শতভাগ সঞ্চয়-নিয়মিত কিস্তির অনন্য দৃষ্টান্ত
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিরটি এখনো বগির নদীতে দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এখন পর্যন্ত বন বিভাগের কর্মকর্তাসহ কোন সদস্যকে দেখা যায়নি।
বগিতে বসবাসকারী প্রত্যক্ষদর্শী ফুয়াদ বলেন, এর আগেও কুমিরটি কিছুদিন আগে এসেছিল। তাড়িয়ে দেওয়া হলেও কুমিরটি এখনও এই নদীতে অবস্থান করছে।
