×

আইন-বিচার

তিনজনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১১:৪৫ এএম

তিনজনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ

ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন, অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে এ তথ্য জানানো হয়।

এর আগে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাসহ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ জন আইন কর্মকর্তা (ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল) পদত্যাগ করেন। গত ৭ আগস্ট প্রথমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোর্শেদ এবং পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন পদত্যাগ করেন। এরপর গত ৮ আগস্ট আরো দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী পদত্যাগ করেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়।  

আরো পড়ুন : অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ আইন কর্মকর্তার পদত্যাগ

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App