×

আইন-বিচার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদত্যাগ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল (সোমবার ১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্যানেল থেকে পদত্যাগ করেন আরো চার জন প্রসিকিউটর। প্রসিকিউটররা হলেন- শাহিদুর রহমান, আবুল কালাম আজাদ, রেজিয়া সুলতানা চমন এবং আলতাফ উদ্দিন আহম্মেদ।

আরো পড়ুন: ৩ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ৯ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

স্বাধীনতার ৩৯ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এর আনুষ্ঠানিক যাত্রা ২০১০ সালের ২৫ মার্চ শুরু হয়। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১) বিচারকাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তনু হত্যা মামলায় জামিনে কারামুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুর

তনু হত্যা মামলায় জামিনে কারামুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুর

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা

জবি উপাচার্যের হুঁশিয়ারি সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা

বাত, ব্যাথা ও প্যারালাইসিসের চিকিৎসায় আকুপাংচার

বাত, ব্যাথা ও প্যারালাইসিসের চিকিৎসায় আকুপাংচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App