×

আইন-বিচার

সাবেক এমপি হেনরী ও তার স্বামীর রিমান্ড মঞ্জুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৯:৫২ পিএম

সাবেক এমপি হেনরী ও তার স্বামীর রিমান্ড মঞ্জুর

জান্নাত আরা হেনরী ও শামিম তালুকদার লাবু। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুর বিএনপি কর্মী সুমন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের ম্যাজিস্ট্রেট রাসেল মাহমুদ এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে বিএনপি কর্মী সুমন নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় হুকুমের আসামি সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবু। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক উভয়পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম আলুকদার লাবুকে মৌলভীবাজারের বর্ষিছড়া থেকে ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তার করে র্যাব। ২ অক্টোবর তাদের সিরাজগঞ্জের আদালতে হাজির করা হলে সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ৮ অক্টোবর তাদের আদালতে হাজির করা হলে জেলহাজতে পাঠানো হয়।

আরো পড়ুন: ঢাকার আদালতে ৬৬৯ পিপি-জিপি নিয়োগ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App