×

আইন-বিচার

ছাত্রলীগের ঊর্মি-রাকিবসহ তিনজন কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৬:০২ পিএম

ছাত্রলীগের ঊর্মি-রাকিবসহ তিনজন কারাগারে

ছাত্রলীগের ঊর্মি-রাকিবসহ তিনজন কারাগারে। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সভাপতি খাদিজা আক্তার ঊর্মি, সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকার ও ছাত্রলীগ নেতা মো. সাহিল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৮ অক্টোবর) তাদের আদালতে হাজির করে পুলিশ। 

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাহমুদ হাসান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত রবিবার (২৭ অক্টোবর) রাতে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি।

আরো পড়ুন: আওয়ামী লীগসহ ১১ দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধে রিট

গত ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাবির সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর গত ২১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মো. আবু সায়াদ বিন মাহিন সরকার বাদী হয়ে শেখ হাসিনাসহ ৩৯১ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মী, বহিরাগত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করে। হেলমেট পরে ককটেল বিস্ফোরণ করে এবং শিক্ষার্থীদের ওপর গুলি করে তারা। এতে অনেক শিক্ষার্থী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App