×

আইন-বিচার

রিট খারিজ

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক নয়: হাইকোর্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৩ পিএম

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক নয়: হাইকোর্ট

সুপ্রিম কোর্ট। ছবি : সংগৃহীত

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার যে শপথ নিয়েছেন তা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এ পর্যবেক্ষণ দেন।

বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না বলেও হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেছেন।

আদালত বলেন, দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে বলে উল্লেখ করেন আদালত। সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

তবে রিটকারী আইনজীবী এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সাড়ে ১৫ বছরের টানা ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

আরো পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে 'কঠোর অবস্থানে'র ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার

 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ, নতুন চ্যালেঞ্জের অপেক্ষা

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ, নতুন চ্যালেঞ্জের অপেক্ষা

পার্বতীপুর বিএনপির হাল ধরলেন ব্যারিস্টার কামরুজ্জামান

ব্যালটে হার, নেতৃত্বে উত্থান পার্বতীপুর বিএনপির হাল ধরলেন ব্যারিস্টার কামরুজ্জামান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App