×

ফুটবল

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ, নতুন চ্যালেঞ্জের অপেক্ষা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:৫৩ পিএম

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ, নতুন চ্যালেঞ্জের অপেক্ষা

ফাইল ছবি

ভারতের পরিবর্তে আগামী সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১-এ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অনুমোদন দিয়েছে ফিফা।

ভারত সরে দাঁড়ানোর পর তাদের জায়গায় খেলার আগ্রহ প্রকাশ করেছিল বাফুফে। ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষাও ছিল। বাফুফের কার্যনির্বাহী কমিটির আজকের সভায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করা হয়।

ফিফার অর্থায়নে ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ডিভিশন-১-এর এই প্রতিযোগিতা। আট দলকে দুটি গ্রুপে ভাগ করে হবে খেলা। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

চার ম্যাচ খেলার সুযোগ

হামজা-জামালদের জন্য টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগের কারণে। গ্রুপ পর্বে তিন ম্যাচের পর প্রতিটি দলই আরও একটি স্থান নির্ধারণী ম্যাচ খেলবে।

আরও পড়ুন: অবসর ভেঙে মাঠে ফিরছেন রোনালদিনহো

দুই গ্রুপের চ্যাম্পিয়নরা ফাইনালে মুখোমুখি হবে। রানার্সআপ দলগুলো খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। তৃতীয় হওয়া দলগুলো পঞ্চম এবং চতুর্থ হওয়া দলগুলো সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে লড়বে। অর্থাৎ প্রতিটি দলের জন্য চারটি করে ম্যাচ নিশ্চিত।

খরচ নিয়ে বাফুফের চাপ কম

টুর্নামেন্টে অংশ নিতে বাফুফেকে বড় ধরনের আর্থিক ব্যয় করতে হবে না। আয়োজকেরা অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত ও আবাসন খরচ বহন করবে। পাশাপাশি প্রতিটি দলকে অংশগ্রহণ বাবদ অর্থও দেওয়া হবে।

সাফের প্রস্তুতিতেও কাজে আসবে

নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতির জন্যও আসিয়ান কাপকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলে আন্তর্জাতিক পর্যায়ের প্রস্তুতি আরও ভালোভাবে যাচাই করার সুযোগ পাবেন হামজা-জামালরা।

বিশেষ করে সাফের আগে টানা চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ জাতীয় দলের প্রস্তুতিতে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছে বাফুফে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লঘুচাপ ও টানা ৫দিনের বৃষ্টি নিয়ে যা জানালো অধিদপ্তর

লঘুচাপ ও টানা ৫দিনের বৃষ্টি নিয়ে যা জানালো অধিদপ্তর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ, নতুন চ্যালেঞ্জের অপেক্ষা

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ, নতুন চ্যালেঞ্জের অপেক্ষা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App