×

আইন-বিচার

ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ

৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম

৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

ছবি : সংগৃহীত

২৪শের জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুরে তিনজন আন্দোলনকারীকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিদের হাজিরার জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ উপস্থাপন করেন এবং ফরমাল চার্জ আমলে নেওয়ার আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নেন।

পরবর্তীতে এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ২০২৪ সালের ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহার নেতৃত্বে পুলিশ কর্মকর্তাদের নিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে তিনজন আন্দোলনকারী নিহত হন। অভিযোগ অনুযায়ী, এক জুলাই যোদ্ধার মাথা ও বুকে খুব কাছ থেকে গুলি চালিয়ে একজন এসআই তার মৃত্যু নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহা ও আওয়ামী লীগের নেতাসহ মোট ৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলায় এ পর্যন্ত তিনজন আসামি গ্রেপ্তার রয়েছেন। বাকি ছয়জনকে গ্রেপ্তারের মাধ্যমে আগামী ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন গৌরীপুর থানার তৎকালীন ওসি সুমন চন্দ্র রায়, এএসআই দেলোয়ার হোসেন এবং আওয়ামী লীগ নেতা সানাউল।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App