×

আইন-বিচার

‘রাজসাক্ষী ও সেটলিং’ বাণিজ্যে

বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতেই এসব মিথ্যাচার: তাজুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতেই এসব মিথ্যাচার: তাজুল

ছবি: তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা দুই মামলায় ‘রাজসাক্ষী করতে ঘুষ লেনদেন’ ও ‘সেটলিং’ বাণিজ্যসহ সবগুলো অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। দায়িত্ব পালনকালে নিজের স্বচ্ছতার কথা উল্লেখ করে তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা কোনো অভিযোগের সপক্ষেই সামান্যতম তথ্য-প্রমাণও কেউ দেখাতে পারবে না।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘গতকাল ও আজ কিছু গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বরাতে আমার ব্যাপারে কিছু বিদ্বেষপ্রসূত ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এসব বক্তব্য জঘন্য মিথ্যাচার ও তথ্য-প্রমাণবিহীন।’

তিনি আরও বলেন, 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দুরভিসন্ধি থেকে এসব করা হয়েছে। এসব বিদ্বেষপ্রসূত ও অভিযোগগুলো মিথ্যা। আমি চ্যালেঞ্জ করছি- আমার ব্যাপারে আনীত এসব অভিযোগের স্বপক্ষে সামান্য তথ্য-প্রমাণও কেউ দেখাতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি এবং প্রসিকিউশন টিমের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ ও আইনসম্মত।'

তিনি দাবি করেন, ‘পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়া থেকে দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে সংগঠিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। যেন কোনোভাবে এ বিচার আর অগ্রসর না হতে পারে।’

বিদায়ী চিফ প্রসিকিউটর তার বক্তব্যে উল্লেখ করেন, ‘দায়িত্বকালে কেউ আমার বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার সুযোগ পাননি। কিন্তু বিদায় নেওয়ার পর গণহত্যাকারীদের সুবিধা দেওয়ার জন্য এসব অভিযোগ তুলে বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে বিশেষ একটি মহল। অতএব সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের মিথ্যাচার ও ঘৃণ্য অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানাই।’

উল্লেখ্য, সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাজুল ইসলামকে সরিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন তাজুল ইসলাম। ইতোমধ্যে নতুন চিফ প্রসিকিউটর নিজ দায়িত্ব বুঝে নিয়েছেন।

তাজুল ইসলামের বিদায়ের পর ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ তার বিরুদ্ধে ‘রাজসাক্ষী ও সেটলিং’ বাণিজ্যের গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট ‘চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ারে পরিণত করেছিল। ফেসবুকে জনৈক আইনজীবীর পোস্টে সুলতান মাহমুদের মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

আরও পড়ুন:

তাজুলের বিরুদ্ধে ‘রাজসাক্ষী ও সেটলিং’ বাণিজ্যের গুরুতর অভিযোগ

ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App