×

আইন-বিচার

হামে ৩৫২ মৃত্যু

প্রত্যেক পরিবারকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:৪৮ পিএম

প্রত্যেক পরিবারকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

ছবি : সংগৃহীত

হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবীর পল্লব জনস্বার্থে এ রিট করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৫৫ দিনে হাম ও হামের উপসর্গে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে অন্তত ছয়জন শিশুর মৃত্যু হলেও গত এক সপ্তাহে সেই সংখ্যা বেড়ে দৈনিক প্রায় ১০ জনে পৌঁছেছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ, আর তুলনামূলক কম আক্রান্ত রংপুর বিভাগ। সর্বশেষ আরো ৯ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের মধ্যে সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। প্রতিদিন নতুন আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, টিকার সংকট ও শিশু মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করছে সরকার। এ ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।

চিকিৎসকদের ভাষ্য, নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থাকা শিশু এবং গরমে ভাইরাসের দ্রুত বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করেছে। শিশুদের জ্বর বা শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App