×

আইন-বিচার

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৫:২১ পিএম

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (১০ মে) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এদিন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ও তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কথোপকথনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনার বিষয় উঠে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, একজন সরকারপ্রধানের এমন নির্দেশনা অমানবিক ও ভয়াবহ। এর ফলে দেশজুড়ে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলির ঘটনা বেড়ে যায় এবং বহু মানুষ নিহত হন।

চিফ প্রসিকিউটরের দাবি, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। তিনি ফাইয়াজ হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করে বলেন, ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

তিনি জানান, এ মামলায় সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি, ব্যক্তিগত দায় এবং টার্গেটেড কিলিংয়ের অভিযোগ আনা হয়েছে। আগামী ৮ জুন থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App