×

জাতীয়

হাসিনার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ এএম

হাসিনার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সম্প্রতি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য তার আবেদন করার খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ বিষয়ে বলেন, “এটি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকেই নিতে হবে।”

২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।

এর আগে গত জুলাইয়ে বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

এর প্রায় চার মাস পর গত সপ্তাহে রয়টার্সের আরেকটি প্রতিবেদনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার বিষয়টি সামনে আসে। প্রতিবেদনে বলা হয়, তার আইনজীবীদের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। 

আবেদনের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান জানানো না হলেও শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছ থেকে তাকে ফেরত চেয়ে আসছে ঢাকা। অন্যদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরই আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করেছে।

এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো পর্যবেক্ষণ বা মতামত রয়েছে কি না, তা জানতে চাওয়া হয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।

জবাবে মুখপাত্র বিষয়টি বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহের কথা জানান তিনি।

ই-মেইলে পাঠানো জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, “বাংলাদেশের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যেতে চায়, যেন উভয় দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং অভিন্ন স্বার্থগুলো এগিয়ে নেওয়া যায়।” 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র

হাসিনার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র

টুঙ্গিপাড়ায় যেসব নেতাকর্মীর বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে

টুঙ্গিপাড়ায় যেসব নেতাকর্মীর বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে

পুলিশ ফাঁড়িতে এখন মাদকসেবীদের আড্ডাখানা

পুলিশ ফাঁড়িতে এখন মাদকসেবীদের আড্ডাখানা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার শঙ্কা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App