×

আইন-বিচার

৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফল পুনঃপ্রকাশের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:৫৯ পিএম

৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফল পুনঃপ্রকাশের নির্দেশ

ছবি : সংগৃহীত

৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগের ফলাফল ৬০ দিনের মধ্যে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।

রায়ের পর তিনি বলেন, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া আইন অনুযায়ী সম্পন্ন হয়নি বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন। নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতার ঘাটতি ছিল এবং আইনের ব্যত্যয় ঘটিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে আদালত মনে করেছেন।

তিনি আরো জানান, এ কারণে আগামী ৬০ দিনের মধ্যে নন-ক্যাডার নিয়োগের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মেধাতালিকা স্বচ্ছভাবে প্রকাশ করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

এর আগে ৪৫৫ জন নন-ক্যাডার চাকরিপ্রার্থী এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছিলেন।

আরো পড়ুন : মাদকাসক্তদের পুনর্বাসনে সরকারের নতুন উদ্যোগ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App