×

আইন-বিচার

জামিন পেলেন অভিনেতা যাহের আলভী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম

জামিন পেলেন অভিনেতা যাহের আলভী

ছবি : সংগৃহীত

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেতা যাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) জামিন পেয়েছেন। 

রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

আদালতে যাহের আলভীর পক্ষে জামিন শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন যাহের আলভী। শুনানি শেষে নিম্ন আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরবর্তীতে মামলার তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফরা ইবনাত ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় যাহের আলভী নেপালে একটি শুটিংয়ে অংশ নিচ্ছিলেন।

স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আলভী গভীর শোক প্রকাশ করেন এবং ঘটনার আকস্মিকতায় নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরেন।

পরে ১ মার্চ ইকরার বাবা যাহের আলভীকে প্রধান আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় আলভীর মা এবং তিথি নামে আরও এক নারীকে আসামি করা হয়।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিয়ে করেন যাহের আলভী ও আফরা ইবনাত ইকরা। দীর্ঘ সময় তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে না এলেও ২০২৪ সালে তা সামনে আসে। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেরা অভিনেত্রীর পুরস্কার, যা বললেন বুবলী

সেরা অভিনেত্রীর পুরস্কার, যা বললেন বুবলী

মহানবী (সা.) যে ৭ কাজ করতে বলেছেন

মহানবী (সা.) যে ৭ কাজ করতে বলেছেন

জেমসের গানে নস্টালজিয়ায় ভাসল প্যারিস, উৎসবে মাতলেন প্রবাসীরা

জেমসের গানে নস্টালজিয়ায় ভাসল প্যারিস, উৎসবে মাতলেন প্রবাসীরা

সরকারি কর্মচারীরা সামাজিক মাধ্যমে যা করতে পারবেন, যা পারবেন না

সরকারি কর্মচারীরা সামাজিক মাধ্যমে যা করতে পারবেন, যা পারবেন না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App