×

আইন-বিচার

দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া একটি প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিট আবেদনটি হাইকোর্টের দৈনন্দিন কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রিটটির প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন তার আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। রিটে দুদকের ২ ও ১৩ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

রিটে অভিযোগ করা হয়, দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধান শুরুর পর্যায়েই দুদকের পক্ষ থেকে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগের ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে বক্তব্য দেওয়া হয়। এ ধরনের বক্তব্য ও তা গণমাধ্যমে প্রচারের বৈধতা নিয়েই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছিল।

একই সঙ্গে অনুসন্ধান বা তদন্তাধীন কোনো বিষয়ে ভবিষ্যতে গণমাধ্যমে এমন বক্তব্য বা প্রেস ব্রিফিং করা থেকে দুদককে বিরত রাখার নির্দেশনাও চাওয়া হয়। ইতোমধ্যে প্রচারিত বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক প্রত্যাহার বিজ্ঞপ্তি প্রকাশের আবেদনও ছিল রিটে।

রিট আবেদনে দুদক চেয়ারম্যান, কমিশনের উপপরিচালক (জনসংযোগ কর্মকর্তা) এবং সহকারী পরিচালক (জনসংযোগ কর্মকর্তা)কে বিবাদী করা হয়।

এর আগে ২ সেপ্টেম্বর দুদক আসিফ মাহমুদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায়। পরে ওই অনুসন্ধানের অংশ হিসেবে বিভিন্ন নথি ও তথ্য চাওয়া হয়।

রিটে দুদকের বক্তব্যের আইনগত কর্তৃত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়। আবেদনকারীর পক্ষের বক্তব্য অনুযায়ী, অনুসন্ধানের শুরুতেই কোনো অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা বলা আইনগতভাবে যথাযথ নয়। তবে দুদকের পক্ষ থেকে এর আগে বলা হয়েছে, বিষয়টি অভিযোগের ভিত্তিতে চলমান অনুসন্ধানের অংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

দেশে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App