×

লাইফ স্টাইল

সকালে খালি পেটে জিরা পানি পানে যেসব উপকারিতা পাবেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ এএম

সকালে খালি পেটে জিরা পানি পানে যেসব উপকারিতা পাবেন

ছবি: সংগৃহীত

প্রাকৃতিক বা ভেষজ মশলায় থাকে নানা ধরণের পুষ্টিগুণ। মশলার মধ্যে অন্যতম ও সহজলভ্য হলো জিরা। তাই বর্তমান সময়ে সকালে খালি পেটে জিরা পানি অধিকাংশ মানুষের অভ্যাসে পরিনত হয়েছে। নিয়মিত জিরা ভেজানো পানি খেলে শরীরের ভেতর থেকে ইতিবাচক পরিবর্তন শুরু হয়। চলুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পানের উপকারিতা-

ত্বকের জন্য উপকারী

জিরায় থাকা উপকারী উপাদান ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সহায়তা করতে পারে। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সঙ্গে এটি ত্বকের যত্নে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

পানিশূন্যতা দূর করতে পারে

সারা রাত ঘুমের পর শরীরে পানির ঘাটতি তৈরি হয়। সকালে জিরা পানি পান করলে শরীরের পানির চাহিদা পূরণে সহায়তা করে এবং শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে।

হজমশক্তি বাড়াতে সহায়ক

জিরা পানি হজম প্রক্রিয়াকে সক্রিয় করতে সাহায্য করতে পারে। সকালে খালি পেটে এটি পান করলে পাকস্থলীতে হজমে সহায়ক রস নিঃসরণ বাড়তে পারে, ফলে খাবার সহজে হজম হয়।

গ্যাস ও পেট ফাঁপা কমায়

অনেকেই গ্যাস, অম্বল বা পেট ফাঁপার সমস্যায় ভোগেন। নিয়মিত পরিমিত পরিমাণে জিরা পানি পান করলে এসব সমস্যা কিছুটা কমতে পারে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

জিরা পানি শরীরের বিপাকক্রিয়া সচল রাখতে সাহায্য করতে পারে। এর ফলে ক্যালরি পোড়ানোর প্রক্রিয়া কিছুটা সক্রিয় হয়, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

জিরায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন খনিজ উপাদান। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে ভূমিকা রাখতে পারে।

শরীরকে সতেজ রাখতে সহায্য করে

দিনের শুরুতে এক গ্লাস জিরা পানি শরীরকে চাঙা ও সতেজ অনুভব করতে সাহায্য করতে পারে। এটি সারাদিনের কর্মক্ষমতা বাড়াতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তবে একটা কথা ভুললে চলবে না, অতিরিক্ত জিরা পানি পান করা উচিত নয়। এতে বুক জ্বালা করতে পারে। কোনো দীর্ঘমেয়াদি অসুস্থতা বা নিয়মিত ওষুধ সেবনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে জিরা পানি পান করাই নিরাপদ।

সূত্র : আনন্দবাজার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আমবাগানে মিলল ককটেল ও বিপুল বারুদ

আমবাগানে মিলল ককটেল ও বিপুল বারুদ

ছুটি ছাড়াই কানাডা ভ্রমণ, কর্মস্থলে অনুপস্থিত সরকারি চিকিৎসক

ছুটি ছাড়াই কানাডা ভ্রমণ, কর্মস্থলে অনুপস্থিত সরকারি চিকিৎসক

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App