×

সাহিত্য

শিল্পকলায় ‘নিমজ্জন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৯:৩২ পিএম

শিল্পকলায় ‘নিমজ্জন’

নিমজ্জন

নাটকের দল ঢাকা থিয়েটার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করলো দলটির ৩২তম প্রযোজনার নাটক ‘নিমজ্জন’। সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। সেলিম আল দীনের রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

বিশ্ব ভ্রমণ শেষে এক আগন্তুক মৃত্যুশয্যায় শায়িত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বন্ধুর কাছে তিন নদীর মোহনায় গড়ে ওঠা এক শহরে এসে উপস্থিত হয়। রাজনৈতিক মতবাদের জন্য সেই শহরের ব্যাপক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটে। আগন্তুক ট্রেন থেকে স্টেশনে নেমে একে একে দেখতে পায় এক কুলির ঝুলন্ত লাশ, অদ্ভূত দর্শক এক বৃদ্ধ, স্টিমারে হলোকাস্ট, নাড়িভুড়ি বেরিয়ে আসা এক রূপসী নারীকে। আরো দেখতে পায় বরফের স্তুপের ভেতর অসংখ্য শিশুর লাশ, আট কি নয় বছরের গায়িকা এক শিশুকে ধর্ষণের পর জিভ কেটে নেয়া, কান্দাহারের মমি, মাদ্রিদের গণহত্যা, চিলির কবি নেরুদার ফিন্দেমুন্দোর শোকগীতি, স্টেডিয়াম গ্যালারিতে প্রায় দেড়হাজার দর্শক ক্ষুরে কেটে খুন, ত্রিশ হাজার টন উচ্চক্ষমতা সম্পন্ন টিএন্ডটির বিস্ফোরণে ষোল কিলোমিটার পর্যন্ত বায়ুস্তরে আগুন ধরে যাওয়া শহরটির ক্রম নিমজ্জন এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মিলু চৌধুরী, আসাদুজ্জামান আমান, সিরাজুল ইসলাম, মোস্তাফা রতন, তরিকুল ইসলাম লিটন, রনি হোসাইন, নয়ন হোসাইন, সাজ্জাদ রাজীব, সাঈদ রিংকু, রফিক মোহাম্মদ, সামিউন জাহান দোলা, সাজ্জাদ রহমান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App