×

সাহিত্য

বাংলা একাডেমি পরিচালিত চার পুরস্কার ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৭ পিএম

বাংলা একাডেমি পরিচালিত চার পুরস্কার ঘোষণা

বাংলা একাডেমি পরিচালিত চারটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪২তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ চারটি পুরস্কার প্রদান করা হবে। আজ সোমবার (২ ডিসেম্বর) বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুরস্কারগুলো হলো মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৯, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০১৯, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-২০১৯ এবং হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-২০১৯। মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৯ পাচ্ছেন বিশিষ্ট কবি মহাদেব সাহা। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১৯ পাচ্ছেন কথাসাহিত্যিক পাপড়ি রহমান। মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-২০১৯ পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শিশিরকুমার ভট্টাচার্য। নিসর্গ আখ্যান-গ্রন্থের জন্য হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-২০১৯ পুরস্কার পাচ্ছেন নিসর্গী মোকারম হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App