×

সাহিত্য

মফিদুল হকের মা আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২০, ০৫:৩৪ পিএম

মফিদুল হকের মা আর নেই

জোবেদা হক

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, লেখক ও প্রকাশক মফিদুল হকের মা জোবেদা হক আর নেই। বৃহস্পতিবার ভোরে বার্ধক্যজনিত কারণে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি চার পুত্র, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মফিদুল হক ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেন।

মরহুমার এক ছেলে জাপান প্রবাসী অধ্যাপক ও সাংবাদিক। তার কনিষ্ঠ পুত্র কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক।

মুক্তিযুদ্ধ জাদুঘরের অফিস সহকারী কোহিনুর আক্তার জানান, বৃহস্পতিবার বাদ জোহর আজিমপুর কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বামপন্থী ও গণতান্ত্রিক আন্দোলনে জোবেদা হক সহায়ক ভূমিকা পালন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App