×

গণমাধ্যম

পাবনা জার্নালিস্ট ফোরামের সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৩:৫৮ এএম

পাবনা জার্নালিস্ট ফোরামের সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

পাবনা জার্নালিস্ট ফোরামের লোগো

ঢাকাস্থ পাবনা জার্নালিস্ট ফোরাম (পিজেএফ) জাতীয় প্রেসক্লাবে বুধবার (২৫ জুন) এক জরুরি সভা করেছে। সংগঠনের সভাপতি খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েসকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক জনকণ্ঠের সিনিয়র সাব-এডিটর মো. আফজাল হোসেন।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর অমিতাভ রহমান।

এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন খায়রুজ্জামান কামাল, গোলাম মওলা, মিজানুর রহমান সোহেল, অপূর্ব কুমার, আসাদুজ্জামান বিকাশ, আবিদা সুলতানা মুক্তা ও ওমর ফারুক।

সভায় সকল সদস্য আগামী দিনের কার্যক্রমকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App