×

গণমাধ্যম

সিনিয়র সাংবাদিক সালিম সামাদ আর নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম

সিনিয়র সাংবাদিক সালিম সামাদ আর নেই

সাংবাদিক সালিম সামাদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রখ্যাত গণমাধ্যম অধিকারকর্মী এবং পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সালিম সামাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৬ বছর।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সালিম সামাদ বাংলাদেশের জন্ম নেওয়া একজন স্বনামধন্য অনুসন্ধানী সাংবাদিক। তাঁর কর্মজীবন জুড়ে তিনি বহু সম্মাননা ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।

তিনি দীর্ঘ কয়েক দশক ধরে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন এবং দক্ষিণ এশিয়ার রাজনীতি, মানবাধিকার ও নির্বাচন প্রসঙ্গে বিশ্লেষণধর্মী লেখালেখির জন্য পরিচিত।

তিনি ইউএসএআইডি, ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং দুবাই কেয়ার্সসহ নানা আন্তর্জাতিক সংস্থার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

দক্ষিণ এশিয়ায় অনুসন্ধানী সাংবাদিকতা ক্ষেত্রে তার ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা ছিল। তিনি সংঘাত, নিরাপত্তা, জোরপূর্বক অভিবাসন, ইসলামিক জিহাদ, সুশাসন, নির্বাচনী গণতন্ত্র এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে অসংখ্য প্রতিবেদন প্রকাশ করেছেন।

১৯৯১ সালে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে ছোট শহরের সাংবাদিকদের সংবেদনশীল করতে কর্মশালা আয়োজনের স্বীকৃতিস্বরূপ তাকে অশোকা ফেলোশিপ প্রদান করা হয়।

তিনি সাংবাদিকতার জগতে বিরল মেধাবী ও সাহসী কণ্ঠস্বর ছিলেন, যার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন

ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মোজাহিদ

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মোজাহিদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App