×

গণমাধ্যম

কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

কারাবন্দি সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম

কারাবন্দি সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দিন

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের সময়ে কারাবন্দি হওয়া সাংবাদিকদের মুক্তি দেওয়ার জন্য বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ)। গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে দায়মুক্তির অবসান ঘটাতে দৃঢ় পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, “মৌলিক অধিকার লঙ্ঘন করে হত্যাসহ বিভিন্ন ভুয়া অভিযোগে এক বছরের বেশি সময় ধরে যেসব সাংবাদিককে কারাগারে রাখা হয়েছে, সেই ডজনখানেক সাংবাদিককে অবিলম্বে মুক্তি দিতে আমরা প্রধানমন্ত্রী (তারেক) রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি (বিএনপি) সরকারের প্রতি আহ্বান জানাই।”

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে সিজেএ বলছে, বাংলাদেশে আইনের শাসন ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটাকে সাধুবাধ জানায় কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।

বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালে অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয় যে, তারা বিচারব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে এবং মিথ্যা মামলার শিকারদের ভোগান্তি নিরসনে ১৬ হাজার ৪২৯টি ভিত্তিহীন মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে।

“যাদের এখনো অন্যায়ভাবে আটক রাখা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সিজেএ সহ-সভাপতি শ্যামল দত্ত; ভোরের কাগজের দীর্ঘদিনের সম্পাদককে ২০২৪ সালের সেপ্টেম্বরে ভিত্তিহীন হত্যা মামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর শ্যামলসহ অনেককে অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আটক রাখা হয়েছে এবং যথাযথ আইনি প্রতিনিধিত্ব ও জামিন থেকে বঞ্চিত করা হয়েছে।”

সিজেএ বলছে, ২০২৪ সালের জুলাই থেকে শত শত সাংবাদিক ও গণমাধ্যমকর্মী শারীরিক হামলার শিকার হয়েছেন এবং কয়েকজন নিহত হয়েছেন। আরও অনেককে তাদের রাজনৈতিক অবস্থানের ধারণা থেকে নির্বিচারে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের প্রেস কার্ড কেড়ে নেওয়া হয়েছে। এসব অবিচারের প্রতিকার করতে হবে।

২০২৪ সালের অক্টোবরে সামোয়ায় অনুষ্ঠিত বৈঠকে ৫৬টি কমনওয়েলথ সরকারের প্রধান সুশাসন প্রশ্নে গণমাধ্যমের ভূমিকা ও মতপ্রকাশের স্বাধীনতা সম্পর্কিত কমনওয়েলথ নীতিমালা গ্রহণের সময় গণমাধ্যমকর্মীদের জনস্বার্থের অংশ হিসেবে সুরক্ষা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেন।

সেই নীতিমালায় বলা হয়েছে, সদস্য রাষ্ট্রগুলোকে অপরাধীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার নিশ্চিতের মাধ্যমে “হত্যাকাণ্ড, হামলা এবং নির্যাতনের অভিযোগের সব ঘটনার ক্ষেত্রে নিরপেক্ষ, দ্রুত ও কার্যকর তদন্তের মাধ্যমে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের দায়মুক্তির অবসান ঘটাতে দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে হবে।”

সিজেএ বিবৃতিতে বলছে, “আমরা নতুন বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দেয়, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে দায়মুক্তির অবসান ঘটাতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে এবং ভবিষ্যতে গণমাধ্যমকর্মীরা যেন আইনের পূর্ণ সুরক্ষায় তাদের কাজ করতে পারেন তা নিশ্চিত করে।”

জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিনিধি আইরিন খানকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তার সাংবাদিকদের মামলাগুলো বাংলাদেশি আদালত কীভাবে পরিচালনা করে তা হবে ‘নতুন সরকারের দেওয়া প্রতিশ্রুতির একটি পরীক্ষা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন

ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মোজাহিদ

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মোজাহিদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App