×

মধ্যপ্রাচ্য

ইসরাইল-আমেরিকাকে দাঁতভাঙ্গা জবাব দেব: খামেনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৮:১৭ এএম

ইসরাইল-আমেরিকাকে দাঁতভাঙ্গা জবাব দেব: খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল ও তার পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র তাদের কৃতকর্মের জন্য দাঁতভাঙ্গা জবাব পাবে।

রাজধানী তেহরানে শনিবার ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদের এক সমাবেশে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর টাইমস অব ইসরায়েলের।

হাজার হাজার ছাত্রের ওই সমাবেশে সর্বোচ্চ নেতা বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে ইরানি জাতির সংগ্রাম আমাদের প্রিয় জাতি আর দেশের ওপর মার্কিন সরকারের নির্লজ্জ আধিপত্যবাদ থেকেই উদ্ভূত।  

আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, কোনো কোনো লেখক ইতিহাস লিখতে গিয়ে যখন এ কথা বলেন যে ইরান ও মার্কিন সরকারের বিরোধ শুরু হয়েছে ১৯৭৯ সালের চার নভেম্বর বা ফার্সি ১৩৫৮ সনের ১৩ অবন তারিখ থেকে!- তাদের এই বক্তব্য বিভ্রান্তিকর।

মার্কিন সরকারের নেতৃবৃন্দ ইরানের ইসলামী বিপ্লবের প্রথম থেকে ও এ বিপ্লবের আগে থেকেই ইরানি জাতির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং তারা যতটা সম্ভব ইরানি জাতির বিরুদ্ধে সব শক্তি ব্যবহারের চেষ্টা করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা মার্কিন আধিপত্য মোকাবেলায় ইরানি জাতির বিগত প্রায় ৭০ বছরের জুলুম-বিরোধী সংগ্রামের ইসলামী, জাতীয়, বুদ্ধিবৃত্তিক ও প্রজ্ঞাপূর্ণ দিকের কথা তুলে ধরেন।

তিনি বলেন, এই সংগ্রাম মানবিক ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং যৌক্তিকতা, নৈতিকতা ও ধর্ম আর ইসলামী আইনসিদ্ধ এই সংগ্রাম সঠিক রোড-ম্যাপ অনুযায়ী ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে। ইসরায়েল ও মার্কিন সরকার ইরানি জাতির বিরোধী প্রত্যেক পদক্ষেপের দাঁতভাঙ্গা জবাব পাবে সুনিশ্চিতভাবে।

অপশক্তিগুলোকে মোকাবেলার উপায় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের প্রস্তাবের দিকে ইঙ্গিত করে বলেছেন, সবাই জেনে রাখুক যে এই সংগ্রামের জন্য জরুরি সব সামরিক, অস্ত্র-সম্পর্কিত ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে ইরানি জাতির প্রস্তুতি হিসেবে এবং ইরানের দায়িত্বশীল তথা কর্মকর্তারা এখন এই কাজেই ব্যস্ত রয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা ইহুদিবাদী ইসরায়েলের প্রতি স্বৈরাচারী শাহের সহায়তাগুলোর ইতিহাস তুলে ধরে বলেছেন, পাহলভি সরকার মার্কিন সরকারের ইশারায় জ্বালানি সহায়তা দেয়াসহ নানা ধরনের মদদ যুগিয়ে দখলদার ইসরায়েলকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছিল যা ছিল অবিস্মরণীয় বিশ্বাসঘাতকতা এবং তা এমন সময় করেছিল যখন এ অঞ্চলের সব সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।  

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, দুঃখজনকভাবে বর্তমানেও এ অঞ্চলের অনেক সরকার গাজা ও লেবাননে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ব্যাপক বিপর্যয় সৃষ্টিকারী অপরাধগুলোকে উপেক্ষা করে এই রক্ত-পিপাসু শত্রুকে অর্থনৈতিক ও এমনকি সামরিক সাহায্যও দিয়ে যাচ্ছে!  

আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী ও উন্নত দেশের মোকাবেলায় প্রতিরোধের সাফল্য সম্পর্কে সন্দেহ পোষণকারীদের ধারণাকে ভুল হিসেবে উল্লেখ করে বলেছেন, ইরানি গত ৪৬ বছরে মার্কিন বিরোধী সংগ্রামে অবশ্যই সফল হয়েছে এবং এর একটি প্রমাণ হল এখন ইরান মার্কিন শক্তিকে দুর্বল করতে সক্ষম হয়েছে।

শিগগিরই ইসরায়েলকে সম্প্রতি তেহরানে হামলার পাল্টা জবাব দেয়া হবে বলেও সমাবেশে হুঁশিয়ারি দেন খামেনি।

টাইমলাইন: ইরান–ইসরায়েল উত্তেজনা

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App