×

মধ্যপ্রাচ্য

খামেনির মৃত্যুর খবরে খুশি তার ভাগ্নে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:৫২ এএম

খামেনির মৃত্যুর খবরে খুশি তার ভাগ্নে

ছবি : সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে নতুন আশার আলো দেখেছেন তার ভাগ্নে চিকিৎসক মাহমুদ মোরাদকানি। ফ্রান্সে বসবাসরত এই চিকিৎসক ইরানের বর্তমান শাসনের কঠোর সমালোচক।

ফ্রান্সের উত্তরাঞ্চলের নিজ বাড়ি থেকে বার্তা সংস্থা এএফপিকে ফোনে মোরাদকানি বলেন, বেশিরভাগ ইরানির মতো আমিও খুশি। আলী খামেনির মৃত্যুর ঘটনায় আমি অত্যন্ত খুশি। এটা এক ধাপ অগ্রগতি এবং এক নতুন আশা।

৬২ বছর বয়সি মোরাদকানি বলেন, যুদ্ধ ও সামরিক হস্তক্ষেপ রাজনৈতিক প্রক্রিয়াকে কিছুটা ধীর করে দেয়, যা কিছুটা দুঃখজনক, তবে হয়তো আমাদের এই ধাপ পার হতে হতো।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান: লারিজানি

তিনি মনে করেন, খামেনির মৃত্যুর পর বর্তমান শাসনব্যবস্থা টিকে থাকা কঠিন হবে। মোরাদকানি বলেন, শাসনের ভেতরের দ্বন্দ্ব এতটা জটিল যে তারা তা সামাল দিতে পারবে না। শেষ পর্যন্ত তাদের সরে যেতে হবে এবং ক্ষমতা জনগণের হাতে চলে যাবে।

তিনি আরো বলেন, আমি আশা করি সামরিক হস্তক্ষেপ বন্ধ হবে এবং মানুষ রাস্তায় নেমে নিজের মত প্রকাশ করতে পারবে। এই পরিস্থিতিতে জনগণকে রাস্তায় নামতে, বিক্ষোভ করতে এবং শাসন উৎখাত করতে বলা খুবই চ্যালেঞ্জিং।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App