×

মধ্যপ্রাচ্য

মোদির সফরের পরই কেন ইরানে হামলা, জানালেন ইসরায়েলের রাষ্ট্রদূত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৩:২৬ পিএম

মোদির সফরের পরই কেন ইরানে হামলা, জানালেন ইসরায়েলের রাষ্ট্রদূত

ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরায়েল সফরের ঠিক পরই ইরানে হামলা চালিয়েছে দেশটি। বিষয়টি নিয়ে অন্য দেশের পাশাপাশি ভারতের ভিতরেই তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারতের বিরোধীদলের নেতারা বারবার মোদিকে কটাক্ষ করেছেন। এই পরিস্থিতিতে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রুভেন আজার বলেন, মোদির সফরের সময় যে তেহরানে অভিযান চালানো হবে, তা আগে থেকে আমাদের জানা ছিল না। এটি হঠাৎ করেই আমাদের কাছে আদর্শ সুযোগ হিসেবে এসেছে। সফরের সময় আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু ইরানের বিরুদ্ধে অভিযান নিয়ে কেউই অবগত ছিল না।

তিনি জানান, মোদির সফরের প্রায় দু’দিন পরই ইরানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ২৮ ফেব্রুয়ারি হামলার বিষয়টি মন্ত্রিসভার অনুমোদন পায়।

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, সাধারণত কোনো দেশের সামরিক অভিযান দীর্ঘদিনের পরিকল্পনার ওপর ভিত্তি করে হয় এবং সুনিপুণ নীল নকশা থাকে। আকস্মিকভাবে অন্য দেশে হামলা করা সাধারণত হয় না। অন্যদিকে, কিছু বিশেষজ্ঞের বক্তব্য, মোদির সমর্থন ইসরায়েলকে ইচ্ছাকৃতভাবে ইরানে হামলা চালানোর সুযোগ দিয়েছে। আবার অনেকের মত, ইরানে হামলার বিষয়ে ভারত আগেই কিছুটা অবগত ছিল। হামলার কয়েক দিন আগে ইরানের ভারতীয় দূতাবাস একটি বিবৃতি জারি করেছিল, যেখানে ভারতীয়দের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের আগুন ছড়ালো পশ্চিম এশিয়ার ১০ দেশে

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ইরানে হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত মোদি সরকার কোনো স্পষ্ট মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত শনিবার সকালে ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেলআবিব এই অভিযানকে সতর্কতামূলক অভিযান হিসাবে ব্যাখ্যা করেছে। এরপর ইরান পাল্টা কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরশাহীর মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রবিবার ভোরে ইরানি সরকারি সংবাদমাধ্যম এই মৃত্যুর তথ্য নিশ্চিত করে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির প্রভাব দ্রুত ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। অন্তত ১০টি দেশে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবার (৩ মার্চ) সৌদি আরব, ইরাক ও লেবাননে হামলা হয়েছে। পাশাপাশি মার্কিন দূতাবাসগুলোও ড্রোন আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। প্রাথমিক ধাক্কা সামলে দ্রুত পাল্টা আক্রমণ শুরু করে তেহরান। শুধু ইসরায়েলেই নয়, পশ্চিম এশিয়ার যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, প্রায় সবগুলো দেশেই হামলা চালিয়েছে ইরান। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, কুয়েত, ইরাক, সিরিয়া ও জর্ডনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। তবে এসব দেশের অনেক হামলাই প্রতিহত করেছে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App