×

মধ্যপ্রাচ্য

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে ইরানের ভূখণ্ড থেকে হামলা হয়নি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৬:০১ পিএম

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে ইরানের ভূখণ্ড থেকে হামলা হয়নি

ফাইল ছবি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ‘ইরানের ভূখণ্ড থেকে কোনো আক্রমণ শুরু করা হয়নি’।

গত সপ্তাহে এই দেশগুলোর দিকে ইরানি হামলার খবরের প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।  খবর আল-জাজিরা।

সোমবার (৯ মার্চ) তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা উল্লেখ করেন।

তিনি ইঙ্গিত দেন, হামলার অভিযোগ ‘সাজানো’ হতে পারে।

তিনি বলেন, ‘আমরা বারবার সতর্ক করেছি যে শত্রুপক্ষ আমাদের এবং অন্যান্য দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে কিছু হামলার কাহিনি সাজিয়ে থাকতে পারে।’

বাঘাই বলেন, আমরাই এই যুদ্ধ শুরু করিনি বা উসকানি দিইনি। এটি কোনো পছন্দের যুদ্ধ নয়। এটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া একটি প্রয়োজনের যুদ্ধ।

সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার প্রচেষ্টা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপাতত এ ধরনের বিষয়ে আলোচনা ‘প্রাসঙ্গিক নয়’। এই মুহূর্তেও সামরিক সংঘর্ষ চলমান রয়েছে। এই নির্দিষ্ট সময়ে আমাদের মাতৃভূমি রক্ষার বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কথা বলা প্রাসঙ্গিক নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন জামায়াত নেতা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন জামায়াত নেতা

রাষ্ট্রপতি নির্বাচন, বৃহস্পতিবার ফখরুল-অলির ভোট

রাষ্ট্রপতি নির্বাচন, বৃহস্পতিবার ফখরুল-অলির ভোট

পিংক বাসের সেবা নিতে পারবে কি পুরুষরা?

পিংক বাসের সেবা নিতে পারবে কি পুরুষরা?

পে-স্কেল কবে? রুনা-এন্ড্রুর গানেই মিলল উত্তর!

পে-স্কেল কবে? রুনা-এন্ড্রুর গানেই মিলল উত্তর!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App