×

মধ্যপ্রাচ্য

পারস্য উপসাগরে মাইন বসাবে ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১১:০৬ পিএম

পারস্য উপসাগরে মাইন বসাবে ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।

তেহরান জানিয়েছে, তাদের উপকূলীয় এলাকা বা কোনো দ্বীপে হামলা চালানো হলে তারা পুরো পারস্য উপসাগরে মাইন স্থাপন করবে।

সোমবার (২৩ মার্চ) এ কথা জানিয়েছে ইরানি ডিফেন্স কাউন্সিল।

সংস্থাটি জানিয়েছে, ‘তারা উপকূলে ও দ্বীপে কোনো হামলাকে সহ্য করবে না।’

এক বিবৃতিতে ইরানের ডিফেন্স কাউন্সিল বলেছে, ‘যুদ্ধের অংশীদার নয় বা শান্তিকামী দেশগুলোর জন্য হরমুজ প্রণালী অতিক্রম করার একমাত্র উপায় হলো ইরানের সাথে সমন্বয় করা।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ইরানি উপকূল বা দ্বীপপুঞ্জে শত্রুপক্ষ কোনো ধরনের আক্রমণের চেষ্টা করলে পারস্য উপসাগর ও উপকূলের সমস্ত প্রবেশপথ এবং যোগাযোগ পথে বিভিন্ন ধরনের নৌ-মাইন বসিয়ে দেওয়া হবে।’

‘এর ফলে পুরো পারস্য উপসাগর কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে এবং এর যাবতীয় দায়ভার হুমকি প্রদানকারী দেশগুলোর ওপর পড়বে।’

গত শনিবার ডোনাল্ড ট্রাম্প ইরানকে স্পষ্ট বার্তা দিয়ে জানান, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য পুরোপুরি খুলে দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এটি কার্যকর না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করে সরাসরি সামরিক হামলা চালানো হবে বলে তিনি চরম হুঁশিয়ারি দেন। তার এ আল্টিমেটামের মেয়াদ যখন ঘনিয়ে আসছে, ঠিক তখনই ইরান পারস্য সাগরে মাইন বসানোর হুমকি দিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও উত্তাল ভারত

আবারও উত্তাল ভারত

ভক্তদের ভালোবাসায় জন্মদিনে মুগ্ধ তটিনী

ভক্তদের ভালোবাসায় জন্মদিনে মুগ্ধ তটিনী

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App