×

ধর্ম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:৪০ এএম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ছবি : সংগৃহীত

আজ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত এই দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে।

ইসলামি বর্ণনা অনুযায়ী, ৫৭০ খ্রিষ্টাব্দে আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। তাঁর ৬৩ বছরের জীবনে তিনি মানবজাতিকে সত্য, ন্যায়, শান্তি, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দিয়েছেন। একই তারিখে তাঁর ওফাত হয় বলেও প্রচলিত রয়েছে।

মহানবী (সা.) এমন এক সময়ে জন্মগ্রহণ করেন, যখন আরব সমাজ নানা ধরনের কুসংস্কার, অনাচার ও নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত ছিল। তিনি সত্যবাদিতা, আমানতদারি, ক্ষমা, দয়া ও ন্যায়বিচারের মাধ্যমে মানুষের সামনে একটি আদর্শ জীবনব্যবস্থা তুলে ধরেন।

৪০ বছর বয়সে নবুয়ত লাভের পর দীর্ঘ ২৩ বছর তিনি ইসলামের বাণী প্রচার করেন। তাঁর শিক্ষা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ন্যায়, সাম্য ও মানবিকতার গুরুত্বও তিনি তুলে ধরেন।

বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করছেন। বিভিন্ন স্থানে কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন:  ‘বিভেদ-প্রতিহিংসা-প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না’

অনেকে নফল নামাজ ও রোজা পালন করছেন। মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধর্মীয় ও জাতীয় পতাকা দিয়ে সাজসজ্জা করা হয়েছে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন দিনটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি নিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বাদ মাগরিব থেকে পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এসব কর্মসূচির উদ্বোধন করা হয়।

দিনটি উপলক্ষে ধর্মীয় আলোচনায় মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। হিংসা-বিদ্বেষ ও বিভেদ পরিহার করে সমাজে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App