×

মধ্যপ্রাচ্য

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার সময়সীমা বাড়ালো যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৮:৫৮ এএম

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার সময়সীমা বাড়ালো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলার সময়সীমা আরো ১০ দিন বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন ঘোষণা অনুযায়ী, এই হামলার সিদ্ধান্ত এখন ৬ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানের অনুরোধে এই সময় বাড়ানো হয়েছে এবং দাবি করেন, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। যদিও ইরান এ ধরনের কোনো সরাসরি আলোচনার কথা অস্বীকার করেছে।

এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথটি বর্তমানে অচল অবস্থায় রয়েছে।

এর আগে ট্রাম্প ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হামলার হুঁশিয়ারি দেন। পরে প্রথমে ৫ দিন এবং এখন দ্বিতীয় দফায় আরও ১০ দিন সময় বাড়ানো হলো।

তবে এই পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা উঠেছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটিকে সম্ভাব্য ‘যুদ্ধাপরাধের হুমকি’ বলে উল্লেখ করেছে। আইন বিশেষজ্ঞদের মতে, বেসামরিক বিদ্যুৎ স্থাপনায় হামলা জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে, যদি তা সামরিক প্রয়োজনের সঙ্গে সরাসরি যুক্ত না থাকে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে তীব্র আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি হামলায় বহু প্রাণহানি ঘটেছে এবং পুরো অঞ্চলে অস্থিতিশীলতা বাড়ছে।

বিশ্লেষকদের মতে, একদিকে আলোচনা, অন্যদিকে সামরিক হুমকি—এই দ্বৈত অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে সংকট বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App