×

মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে ৭০ স্থাপনায় ইসরায়েলের হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:১৩ এএম

দক্ষিণ লেবাননে ৭০ স্থাপনায় ইসরায়েলের হামলা

ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ৭০টির বেশি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। একই সঙ্গে সংগঠনটির সাত সদস্য নিহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদরাই বলেন, নিহতরা একটি ভূগর্ভস্থ স্থাপনা থেকে কার্যক্রম পরিচালনা করছিলেন। ইসরায়েলের দাবি, সেখানে গোলাবারুদ, মর্টার শেল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম মজুত ছিল।

শনিবার (১৩ জুন) ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের কফারতেবনিত, কফারহুনেহ, আল-রাইহান ও সাজদসহ কয়েকটি এলাকায় বিমান হামলা চালায়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আরো পড়ুন : ফের ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৩ হাজার ৭১১ জন নিহত এবং ১১ হাজার ৪৮৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু এবং ২৩ জনের বেশি লেবানিজ সেনাসদস্য রয়েছেন।

অন্যদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটির দাবি, কফারতেবনিত এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর চালানো ড্রোন হামলায় সরাসরি আঘাত হানা হয়েছে। এছাড়া রাশাফ এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ এবং সীমান্তবর্তী মারুন আল-রাস এলাকায় একটি সামরিক অবস্থানে ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে হিজবুল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App