×

মধ্যপ্রাচ্য

ট্রাম্পের চুক্তি ঘোষণা নিয়ে তেহরানের সংশয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:১৪ পিএম

ট্রাম্পের চুক্তি ঘোষণা নিয়ে তেহরানের সংশয়

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাব্য সময়সূচি নিয়ে ইরান সন্দেহ প্রকাশ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রোববার ওই চুক্তি স্বাক্ষরিত হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, চুক্তি সম্পন্ন হলে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সবার জন্য আবারও উন্মুক্ত হবে।

এদিকে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা পাকিস্তান জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা ‘ইলেকট্রনিক স্বাক্ষর’ এর প্রস্তুতি নিচ্ছে।

তবে ট্রাম্পের এই বক্তব্যের আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই চুক্তির সময়সূচি নিয়ে সতর্ক অবস্থান জানান। তিনি বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের সঠিক তারিখ সম্পর্কে আমাদের অপেক্ষা করতে হবে, তবে এটি আগামীকাল হবে না।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লেখেন, চুক্তিটি শিগগিরই স্বাক্ষরিত হবে এবং এর পরপরই হরমুজ প্রণালি সব পক্ষের জন্য খুলে দেওয়া হবে। তিনি বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে পরে পদক্ষেপ নেওয়া হবে এবং পরিস্থিতি শান্ত হলে সেটি ধ্বংস করা হবে।

আরো পড়ুন : ইরানের অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করতে রাজি ট্রাম্প

দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে। তবে তেহরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ—বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার উদ্দেশে পরিচালিত।

ট্রাম্প সতর্ক করে বলেন, যদি পরিস্থিতি দ্রুত সমাধান না হয় তাহলে ওয়াশিংটনের কাছে ‘চূড়ান্ত বিকল্প’ রয়েছে, যা তিনি ব্যবহার করতে চান না।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও জানান, শান্তি চুক্তির সম্ভাবনা এখন পর্যন্ত সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চুক্তি চূড়ান্ত হতে পারে এবং পাকিস্তান ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে তার দেশ। তার দাবি, এই সমঝোতার মাধ্যমে আঞ্চলিক সংঘাত কমে আসবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে।

মার্কিন কর্মকর্তারাও জানিয়েছেন, চুক্তির কিছু অংশ নিশ্চিত হলেও অর্থনৈতিক সুবিধা কার্যকর হবে ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর নির্ভর করে।

এর আগে বিভিন্ন সময় চুক্তির সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। চলমান উত্তেজনার পেছনে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ভূরাজনৈতিক টানাপোড়েনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এপ্রিল থেকে শুরু হওয়া এই উত্তেজনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা ও পাল্টা হামলা চালিয়ে আসছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’

‘ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’

ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত দুই মুসল্লি

ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত দুই মুসল্লি

রামিসা হত্যা মামলার আপিল শুনানি হাইকোর্টে গ্রহণ

রামিসা হত্যা মামলার আপিল শুনানি হাইকোর্টে গ্রহণ

প্রাথমিকের শিক্ষক বদলি স্থানীয় প্রশাসনের হাতে দিতে চায় সরকার

প্রাথমিকের শিক্ষক বদলি স্থানীয় প্রশাসনের হাতে দিতে চায় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App