×

মধ্যপ্রাচ্য

ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন

আরও ভয়ংকর হয়ে উঠছে ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম

আরও ভয়ংকর হয়ে উঠছে ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র

ছবি : সংগৃহীত

ইরান সাম্প্রতিক হামলাগুলোতে ক্রমেই বেশি ব্যবহার করছে কঠিন জ্বালানিচালিত মাঝারি পাল্লার ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র। সহজে বহনযোগ্য, দ্রুত মোতায়েনযোগ্য এবং লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

শনিবার (২৫ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ‘খাইবার শেকান’ প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সামরিক বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো এটি কঠিন জ্বালানিচালিত হওয়ায় উৎক্ষেপণের আগে আলাদাভাবে জ্বালানি ভরার প্রয়োজন হয় না। ফলে ক্ষেপণাস্ত্রগুলো আগে থেকেই প্রস্তুত অবস্থায় সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন হলে দ্রুত ট্রাক বা অন্য যানবাহনে করে উৎক্ষেপণস্থলে নেওয়া সম্ভব। এতে প্রতিপক্ষের বিমান হামলা এড়িয়ে দ্রুত মোতায়েন করা সহজ হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা যুদ্ধ চলাকালে অধিকাংশ ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করতে ভিন্ন ভিন্ন গতিপথ, গতি ও কৌশল ব্যবহার করছে।

বিশেষজ্ঞদের মতে, ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রের কিছু সংস্করণে বিস্ফোরক বহনকারী অংশে ছোট ইঞ্জিন সংযুক্ত থাকে। উড্ডয়নের শেষ পর্যায়ে এই অংশটি মূল ক্ষেপণাস্ত্র থেকে বিচ্ছিন্ন হয়ে ঘণ্টায় প্রায় ১০ হাজার কিলোমিটার গতিতে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায় এবং প্রয়োজন অনুযায়ী গতিপথ পরিবর্তন করতে পারে। এ কারণে প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি প্রতিহত করা আরও কঠিন।

আরও পড়ুন: গাজায় ২ মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলিরা

মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইরান ‘খাইবার শেকান’-এর পাশাপাশি উচ্চগতির আক্রমণাত্মক ড্রোন ও অপেক্ষাকৃত কম উন্নত ক্ষেপণাস্ত্র একসঙ্গে ব্যবহার করছে। এসব হামলার লক্ষ্য হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের বিভিন্ন স্থাপনা।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সাবেক প্রধান জেনারেল জোসেফ ভোটেল ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ইরান তাদের সামরিক অভিযানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে এবং কীভাবে আরও কার্যকরভাবে হামলা চালানো যায়, সে বিষয়ে ধারাবাহিকভাবে সক্ষমতা বাড়াচ্ছে।

তার ভাষায়, ইরানের ড্রোন প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি দীর্ঘদিনের। ফলে এই খাতে তাদের উল্লেখযোগ্য দক্ষতা তৈরি হয়েছে।

মার্কিন ও ইসরায়েলি মূল্যায়ন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে ইরানের কাছে প্রায় ২ হাজার ৫০০টি ‘খাইবার শেকান’ ও অন্যান্য মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছিল। তবে বিশ্লেষকদের ধারণা, ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে অতিরিক্ত ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়ে থাকতে পারে। যদিও ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন উৎপাদনকারী কিছু স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন স্বতন্ত্র ক্ষেপণাস্ত্র বিশ্লেষক ফ্যাবিয়ান হিনৎস।

আরও পড়ুন: ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে মারধর

হিনৎসের মতে, আগের হামলাগুলোর অভিজ্ঞতা বিশ্লেষণ করে ইরান ক্ষেপণাস্ত্রের গতিপথ পরিবর্তনের কৌশল আরও উন্নত করেছে, যাতে প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর সম্ভাবনা বাড়ে।

তিনি বলেন, প্রতিটি সামরিক অভিযান নতুন তথ্য ও অভিজ্ঞতা দেয়। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আরও কার্যকর করার চেষ্টা করছে।

বিশ্লেষকদের মতে, ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র তৈরির ব্যয় প্রকাশ না করলেও এটি প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, সেগুলোর তুলনায় এর উৎপাদন ব্যয় অনেক কম।

ইসরায়েল দাবি করেছে, তাদের লক্ষ্য করে ছোড়া অধিকাংশ ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা গত মাসে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, যার মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ও রয়েছে বলে দাবি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাঁচ সপ্তাহে ৬৫০ বিলিয়ন ডলার হারালেন মাস্ক, ছুটে গেলো ট্রিলিয়নিয়রের মুকুট

পাঁচ সপ্তাহে ৬৫০ বিলিয়ন ডলার হারালেন মাস্ক, ছুটে গেলো ট্রিলিয়নিয়রের মুকুট

রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি

মিরাজ রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

শুধু নিজের কথা ভাবলে নেতৃত্ব দেওয়া যায় না: এ্যানি

শুধু নিজের কথা ভাবলে নেতৃত্ব দেওয়া যায় না: এ্যানি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App