×

মধ্যপ্রাচ্য

মক্কার আকাশে ড্রোন হামলার ভিডিও নিয়ে যা জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

মক্কার আকাশে ড্রোন হামলার ভিডিও নিয়ে যা জানা গেল

ছবি : সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আকাশে হুথিদের ড্রোন হামলা প্রতিহতের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। যাচাই করে দেখা গেছে, ৩৫ সেকেন্ডের ওই ভিডিওটি মক্কার সাম্প্রতিক ঘটনার নয়; এটি ২০২৫ সালের সেপ্টেম্বরে মদিনায় ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও প্রোফাইলে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়ে যেতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে কোথাও কোথাও দাবি করা হয়, মক্কার দক্ষিণে হুথিদের একটি ড্রোন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

তবে রিভার্স ইমেজ সার্চ ও অনলাইন অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটির অস্তিত্ব অন্তত ২০২৫ সালের সেপ্টেম্বর থেকেই ইন্টারনেটে রয়েছে। গত বছরের ১২ সেপ্টেম্বর থেকেই বিভিন্ন মাধ্যমে ভিডিওটি পাওয়া যায়। সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটির একটি পোস্টই ছয় লাখের বেশি বার দেখা হয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, ‘ইসলাম চ্যানেল’সহ একাধিক ফেসবুক পেজে ২০২৫ সালে প্রকাশিত একই ভিডিওর সঙ্গে সৌদি আরবের মদিনা ও মসজিদে নববির কাছাকাছি আকাশে ঘটে যাওয়া একটি ঘটনার সম্পর্ক রয়েছে।

২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ভোরে মদিনায় একটি অননুমোদিত ড্রোন শনাক্তের পর সেটি ভূপাতিত করা হয়। ওই সময় বিকট শব্দের পর আকাশ থেকে একটি উজ্জ্বল বস্তু নিচে পড়ে যেতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যের সঙ্গে ওই ঘটনার মিল পাওয়া যায়।

তবে গত বছরের ওই ঘটনায় ড্রোনটির উৎস বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় মসজিদে নববি বা আশপাশের এলাকায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবরও পাওয়া যায়নি।

এদিকে, মক্কার কাছে একটি হুথি ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষ থেকে করা হয়েছে। তবে সেই ঘটনার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির কোনো সম্পর্ক নেই।

অতএব, মক্কার আকাশে হুথিদের ড্রোন হামলা প্রতিহতের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৫ সালের সেপ্টেম্বরের মদিনার একটি ঘটনার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের

মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের

সর্বজনীন পেনশন স্কিমে গ্রাহকদের সুখবর দিল সরকার

সর্বজনীন পেনশন স্কিমে গ্রাহকদের সুখবর দিল সরকার

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন পাভেল

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন পাভেল

মক্কার আকাশে ড্রোন হামলার ভিডিও নিয়ে যা জানা গেল

মক্কার আকাশে ড্রোন হামলার ভিডিও নিয়ে যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App