৮ নভেম্বর: ইতিহাসের আজকের এই দিনে যা ঘটেছিল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ এএম
ফাইল ছবি
সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।
আজ রোববার, ৮ নভেম্বর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।
ঘটনাবলি
১৪৯৪ - ইতালিতে বিদ্রোহ হয়।
১৬৫৮ - সুইডেনের নৌবাহিনী পর্তুগিজ বাহিনীকে পরাজিত করে।
১৭৩১ - ফিলাডেলফিয়ায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম লাইব্রেরি প্রতিষ্ঠা করেন।
১৮৮১ - সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের সম্পাদনায় বালক-বালিকাদের পাঠ্য সাপ্তাহিক ‘আর্যকাহিনী’ প্রকাশিত হয়।
১৮৯৫ - জার্মান পর্দাথবিদ ভিলহেল্ম কনরাড রন্টগেন রঞ্জন রশ্মি আবিষ্কার করেন।
১৯০২ - গওহর জানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়।
১৯১০ - ওয়াশিংটনের নির্বাচনে প্রথম নারী ভোট প্রদান করেন।
১৯৩৯ - জার্মানির শাসক এডলফ হিটলারকে হত্যার একটি ব্যর্থ চক্রান্ত হয়েছিল।
১৯৩৯ - হিটলারের জার্মান বাহিনী ব্রিটেন আক্রমণ করে।
১৯৪২ - মিত্র শক্তি উত্তর আফ্রিকায় পর্দাপণ করে।
১৯৫৪ - হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হ্যানয় দখল করেন।
১৯৬৪ - রাজকীয় আইএমএফ ব্রিটেনকে এক বিলিয়ন ডলার ঋণ মঞ্জুর করে।
১৯৭২ - আরব গেরিলারা ইজরাইলি খেলোয়াড়দের অপহরণ ও হত্যা করলে মিউনিখের অলিম্পিক পল্লী রক্তরঞ্জিত হয়।
১৯৮৪ - রিগ্যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পুননির্বাচিত হন।
১৯৮৭ - তিউনিসিয়ায় সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট বরগুইবা ক্ষমতাচ্যুত হন।
১৯৯১ - স্পিকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
২০১৬ - ভারতের উচ্চমানের (৫০০ ও ১০০০ টাকা) ব্যাংক নোট বাতিল করা হয়।
২০২০ - সেনাশাসন অবসানের পর মিয়ানমারে দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাপানের রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে আকিশিনো ফুমিহিতোর নাম ঘোষণা করা হয়।
জন্ম
০০৩০ - নেরভা, তিনি ছিলেন রোমান সম্রাট।
১৫৭২ - প্রুশিয়ার ডিউক জোহান সিগিসমুন্ড।
১৮৪৭ - জাঁ ক্যাসিমির-পেরিয়ের, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ষষ্ঠ প্রেসিডেন্ট।
১৮৪৮ - ফ্রিড্রিশ লুডভিগ গটলব ফ্রেগে, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও দার্শনিক।
১৮৬২ - সংগীত জগতের কিংবদন্তি পুরুষ উস্তাদ আলাউদিন খাঁ।
১৮৮৫ - জর্জ বউযিয়ানিস, তিনি ছিলেন গ্রিক পেইন্টার।
১৯০০ - কাফি খাঁ নামে পরিচিত প্রফুল্লচন্দ্র লাহিড়ী, প্রখ্যাত বাঙালি ব্যঙ্গচিত্রশিল্পী। খ্যাতিমান মার্কিন মহিলা লেখক মার্গারেট মিচাইল যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায়।
১৯০৯ - বিশিষ্ট কণ্ঠশিল্পী দিল্লি ঘরানার শাস্ত্রীয় সংগীতশিল্পী আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায় জন্ম গ্রহণ করেন।
১৯১৯ - পুরুষোত্তম লক্ষ্মণ দেশপাণ্ডে, একজন মারাঠি লেখক এবং কৌতুকবিদ।
১৯২১ -সুবিনয় রায়, প্রখ্যাত বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী।
১৯২২ - ক্রিশ্চিয়ান বার্নার্ড, দক্ষিণ আফ্রিকার কার্ডিওথোরাসিক সার্জন যিনি বিশ্বে প্রথম মানব হৃদপিণ্ড প্রতিস্থাপন করেন।
১৯২৩ - জ্যাক কিলবি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রকৌশলী ও পদার্থবিজ্ঞানী।
১৯২৭ - এল. কে. আদভানি, তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও ভারতের ৭তম উপপ্রধানমন্ত্রী।
১৯৩৮ - রিচার্ড স্টকের, তিনি ইংরেজ সুরকার, লেখক ও কবি।
১৯৪৬ - গুউস হিডিঙ্ক, তিনি ডাচ ফুটবলার ও ম্যানেজার।
১৯৬৮ - পার্কার পসেয়, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
১৯৭৮ - আলি করিমি, তিনি ইরানি ফুটবলার ও ম্যানেজার।
১৯৮৮ - জেসিকা লওন্ডেস, তিনি কানাডিয়ান অভিনেত্রী ও গায়িকা।
১৯৮৯ - মরগ্যান সছনেইডেরলিন, তিনি ফরাসি ফুটবলার।
মৃত্যু
৬৭২ - মাওলানা জালাল উদ্দিন রুমি (র.)।
১২৩১ - ফ্রান্সের রাজা অষ্টম লুইস।
১২৩৪ - বাহাউদ্দিন ইবনে শাদ্দাদ, কুর্দি পণ্ডিত।
১৩০৮ - জন ডান্স স্কোটাস, একজন ধর্মবেত্তা, দার্শনিক ও যুক্তিবিদ।
১৬৭৪ - জন মিলটন, একজন ইংরেজ কবি।
১৮৮৭ - ইউজিন পতিয়ে, ফরাসি সমাজতান্ত্রিক বিপ্লবী, কবি এবং পরিবহন কর্মী।
১৮৯০ - সিসার ফ্রাঙ্ক, তিনি ছিলেন বেলজিয়ান অর্গানবাদক ও সুরকার।
১৮৯৩ - মার্কিন ঐতিহাসিক ফ্রান্সিস পার্কম্যান।
১৯৩৩ - লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী, ভারতীয় আলোকচিত্র শিল্পী।
১৯৩৫ - সন্তদাস কাঠিয়াবাবা নিম্বার্ক সম্প্রদায়ের প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু এবং সাবেক কুম্ভ মেলা প্রেসিডেন্ট।
১৯৩৩ - আফগানিস্তানের রাজা নাদির শাহ আততায়ীর হাতে নিহত হন।
১৯৫৩ - ইভান বুনিন, নোবেল বিজয়ী রুশ লেখক।
১৯৫৪ - মোহাম্মদ ওয়াজেদ আলী, বাংলাদেশি সাহিত্যিক।
১৯৬০ - সুব্রত মুখার্জী, ভারতীয় বিমানবাহিনীর প্রথম ভারতীয় চিফ অভ দ্য এয়ার স্টাফ।
১৯৭০ - নারায়ণ গঙ্গোপাধ্যায়, বাঙালি ঔপন্যাসিক কবি প্রাবন্ধিক ও ছোটগল্পকার।
১৯৮৩ - জেমস হেডেন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
১৯৮৫ - প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার ৷
১৯৯৮ - রুমের গুডডেন, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি।
২০০৯ - ভিতালি ল্যাজারেভিচ গিঞ্জবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।
