×

ময়মনসিংহ

সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Icon

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম

সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ছবি: ভোরের কাগজ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক মুদি দোকানদারকে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ নভেম্বর) দুপুরের দিকে সখীপুর বাজারের ফলপট্টি এলাকায় অভিযান চালিয়ে তানজিল স্টোরের সত্ত্বাধিকারী মুদি ব্যবসায়ী প্রতিমা বংকী এলাকার মো. বছির উদ্দীনের ছেলে আবু বকরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে বনিক সমিতির সভাপতির সহায়তায় বাজারের ব্যবসায়ীদের একত্র করে নিষিদ্ধ পলিথিন না রাখা, বিকল্প উপায়ে পণ্য বিক্রি এবং দোকানে দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা রাখার পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার। 

এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী ভোরের কাগজের প্রতিনিধিকে জানান, নিয়মিত বাজার মনিটরিংসহ এইরকম অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন: ভোলা-বরিশাল সেতুর কাজ দ্রুতই বাস্তবায়ন: সেতু উপদেষ্টা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App