×

ময়মনসিংহ

মদনে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

Icon

পরিতোষ দাস, মদন (নেত্রকোনা) থেকে

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০১:১০ পিএম

মদনে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ছবি: কাগজ প্রতিবেদক

নেত্রকোনা মদন উপজেলায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (২২ মার্চ) উপজেলার মাঘান ইউনিয়নের পদেরকোণা নয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রোববার উপজেলার মাঘান ইউনিয়নের পদেরকোণা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মঞ্জু মিয়া ও প্রতিবেশী মৃত গফুর মিয়ার ছেলে শান্তু মিয়া (৫৫) মধ্যে বাড়ির সীমানা নিয়ে তর্ক-বির্তক হয়। এক পর্যায়ে দুপক্ষই মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মন্জু মিয়া নিহত হন।

মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া জানান, বাড়ির সীমানায় বস্তা দেওয়া নিয়ে তর্ক-বির্তকের এক পর্যায়ে আমীর হোসেন লাঠি দিয়ে আমার বাবার উপর আক্রমণ করে। আমার বাবা মাটিতে লুটিয়ে পরে এবং পরে মৃত্যুবরণ করেন।

মদন থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) দেবাংশু রায় জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১০টি এয়ারবাস কিনছে বিমান, চুক্তি সই আজ

১০টি এয়ারবাস কিনছে বিমান, চুক্তি সই আজ

বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, আর্জেন্টিনার বড় জয়

বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, আর্জেন্টিনার বড় জয়

আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সেরা অর্জন: মেসি

আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সেরা অর্জন: মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App