×

ময়মনসিংহ

কালবৈশাখীতে লণ্ডভণ্ড সরিষাবাড়ী, ১২০ হেক্টর ফসলের ক্ষতি

Icon

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম

কালবৈশাখীতে লণ্ডভণ্ড সরিষাবাড়ী, ১২০ হেক্টর ফসলের ক্ষতি

ছবি: ভোরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে কালবৈশাখী ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, উপড়ে পড়েছে গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ লাইন, বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

গতকাল রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে হঠাৎ আকাশ কালো হয়ে প্রবল দমকা হাওয়া শুরু হয়। কয়েক মিনিটের মধ্যেই তা তীব্র কালবৈশাখীতে রূপ নেয়। ঝড়ের তীব্রতায় টিনের ঘরের চাল উড়ে যায়, ছোট-বড় অসংখ্য গাছ উপড়ে পড়ে বাড়িঘর ও সড়কের ওপর। এতে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।

ঝড়ের কারণে মাঠের পাকা ও আধাপাকা ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪৩ হেক্টর বোরো ধান, ৬০ হেক্টর ভুট্টা ও ১৫ হেক্টর শাকসবজি রয়েছে।

ছবি: ভোরের কাগজ

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, “আমাদের রিপোর্ট অনুযায়ী এ উপজেলার ১২০ হেক্টর ফসল ঝড়ো বাতাশে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বোরো ধান, ভুট্টা ও শাকসবজি রয়েছে। এর মধ্যে কিছু আবার রিকোভারী করবে।”

অন্যদিকে সরিষাবাড়ী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) দেলোয়ার হোসেন খান বলেন, “ঝড়ো বাতাশে উপজেলার বিভিন্ন স্থানে ৭টি বিদ্যুৎতের খুটি ভেঙে পড়েছে। এছাড়াও অগনিত তার ছিড়ে পড়ে আসে। লাইনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। যার ফলে বিদ্যুৎ সরবরাহ দেয়া সম্ভব হচ্ছে না। তবে পুরো এলাকায় সকল কার্যক্রম ও মেরামত করে বিদ্যুৎ সরবরাহ দিতে ৪৮ ঘন্টারও বেশি সময় লাগতে পারে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App