×

ময়মনসিংহ

মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দ, আটক ২

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৭:২১ পিএম

মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দ, আটক ২

ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে পাচারকালে ৬৬৭ বস্তা (২০ টন) সরকারি চাল ভর্তি একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় ট্রাক চালক শামীম মিয়া (২৮) ও তার সহকারী শাহিন মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ১০টার দিকে নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে এই চালের চালানটি আটক করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে সরকারি সিলমোহরযুক্ত ৬৬৭ বস্তা চাল নিয়ে একটি ট্রাক বের হয়। ট্রাকটি জেলার বারহাট্টা উপজেলার বাউসীর ‘তালুকদার রাইস মিল’-এর উদ্দেশ্যে রওনা হয়। চাল পাচারের বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে খবর দেয়।

সংবাদ পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করেন। এসময় চালক চাল পরিবহনের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র বা সুনির্দিষ্ট তথ্য দিতে না পারায় ট্রাকসহ চাল জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম মুঠোফোনে জানান, ‘আমি এলাকায় নেই, চাল জব্দের বিষয়ে কিছু জানি না।’

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী বলেন, ‘খবর পেয়ে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এই বিষয়ে নিয়মিত মামলা করার জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ‘জব্দকৃত চাল ভর্তি ট্রাকসহ চালক ও হেল্পার থানায় আটক রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেয়েকে ট্যাটু দেখে শনাক্ত করেন মা-বাবা, রিমান্ডে ৫

খণ্ডিত মরদেহ উদ্ধার মেয়েকে ট্যাটু দেখে শনাক্ত করেন মা-বাবা, রিমান্ডে ৫

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা- কোনো মন্ত্রণালয়ে কে

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা- কোনো মন্ত্রণালয়ে কে

লঘুচাপ ও টানা ৫দিনের বৃষ্টি নিয়ে যা জানালো অধিদপ্তর

লঘুচাপ ও টানা ৫দিনের বৃষ্টি নিয়ে যা জানালো অধিদপ্তর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App