×

ময়মনসিংহ

জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ, হতাহত ১৯

Icon

খোরশেদ আলম, শেরপুর

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:৩৪ পিএম

জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ, হতাহত ১৯

ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩৩) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) সকালে উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে।

আহতরা হলেন- মাহা আলম (৫০) ও হাজেরাসহ ১৮ জন। তাদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেরপুর জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারপুর গ্রামের ইউপি সদস্য নুরুল আমিনের সাথে একই এলাকার মৃত কালু মিয়ার ছেলে আশরাফুল ইসলামের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১৬ মে (শনিবার) রাত ৯টার দিকে নুরুল আমিন মেম্বার তার লোকজন নিয়ে আশরাফুলের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ওই ঘটনায় আশরাফুল ইসলাম বাদী হয়ে নুরুল আমিন মেম্বারসহ ১১ জনকে আসামি করে ১৭ মে (রবিবার) দুপুরে শ্রীবরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগ দেওয়ার জের ধরে আজ সোমবার সকালে নুরুল আমিন মেম্বার তার লোকজন নিয়ে পুনরায় আশরাফুলের বাড়িতে হামলা চালান। এ সময় দু'পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে সংঘর্ষে লিপ্ত হলে আশরাফুল ইসলামসহ উভয়পক্ষের অনেকেই গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল ইসলামের মৃত্যু হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মোফাজ্জল হোসেন বিদ্যুৎ জানান, সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন রোগী হাসপাতালে এসেছেন। তবে এদের মধ্যে একজনকে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া গেছে।

এদিকে আশরাফুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয় জনতা নুরুল আমিন মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, "ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে ৪ জনকে থানায় আনা হয়েছে। এই সহিংসতার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আর নেই

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আর নেই

মদ্রিচকে নিয়ে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

মদ্রিচকে নিয়ে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

একদিনের ছুটি বাতিল, খোলা থাকছে ব্যাংক

একদিনের ছুটি বাতিল, খোলা থাকছে ব্যাংক

স্বরাষ্ট্রমন্ত্রী-সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী-সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App