×

ময়মনসিংহ

বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম

বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় খেলার সময় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মো. হানাজালা (৯) ও মো. সিদ্দিক মিয়া (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৫ নম্বর গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. হানাজালা (৯) এবং একই গ্রামের নেকাবর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬)। তারা উভয়ই পাশাপাশি বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরেবাড়ির পাশে বৃষ্টির জমে থাকা পানিতে কলাগাছের ভেলা নিয়ে খেলছিল ওই দুই শিশু। একপর্যায়ে তারা ভেলা থেকে পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘ঘটনাটি জেনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রধানমন্ত্রীর

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রধানমন্ত্রীর

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App