×

ময়মনসিংহ

বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:৪০ পিএম

বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু

ছবি: ফাইল ফটো

ময়মনসিংহের মুক্তাগাছায় বজ্রপাতে এ এস এম খালেকুল আজাদ নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌয়ারচর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খালেকুল আজাদ (৫৬) উপজেলার রঘুনাথপুর রৌয়ারচর গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর ছেলে। তিনি মুক্তাগাছা উপজেলার গাবতলী ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 

পরিবার ও এলাকাবাসী জানায়, কলেজ বন্ধ থাকায় আজ বৃহস্পতিবার তিনি মসজিদ নির্মাণকাজ তদারকি করছিলেন। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় তিনি আমগাছের নিচে আশ্রয় নিলেও বজ্রাঘাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সায়েম তানভীর জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গিয়েছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App