×

ময়মনসিংহ

অভিযানে যাওয়ার পথে খাদে ডিবির গাড়ি, আহত ৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:১২ এএম

অভিযানে যাওয়ার পথে খাদে ডিবির গাড়ি, আহত ৮

ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে বিশেষ অভিযানে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ৮ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই শেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে ডিবির একটি দল মাইক্রোবাসযোগে শ্রীবরদীতে বিশেষ অভিযানে যাচ্ছিলো। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজির সঙ্গে তাদের মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ডিবির ৮ পুলিশ সদস্য আহত হন।

স্থানীয়রা জানান, ভারেরা বাজার এলাকায় কয়েকদিন ধরে সড়কের পাশে ড্রেন নির্মাণকাজ চলছে। এতে রাস্তার এক পাশ খোঁড়া এবং অন্য পাশে নির্মাণসামগ্রী থাকায় সড়ক সরু হয়ে গেছে। ফলে প্রায়ই ওই স্থানে দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে শেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম খাঁন বলেন, ‘আমাদের একটি টিম শ্রীবরদীতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রধানমন্ত্রীর

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রধানমন্ত্রীর

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App