×

ময়মনসিংহ

সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:০৩ পিএম

সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৯

ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার শিশু ও নারীসহ নয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

জানা গেছে, দালালের মাধ্যমে মোটা অঙ্কের টাকার চুক্তিতে তারা সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির একটি টহল দল। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে তাদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ভোলা জেলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠার বেকি গ্রামের নয়ন তারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বারিয়া গ্রামের সুলক্ষ্মী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। এছাড়া তাদের সঙ্গে থাকা চার শিশুও রয়েছে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশি একটি চক্রের নারী ও শিশুসহ বেশ কয়েকজন অবৈধভাবে ভারতে পাড়ি জমানোর পরিকল্পনা করছে—এমন তথ্যের ভিত্তিতে হাড়িয়াকোনা সীমান্তে নজরদারি বাড়ায় কর্ণঝোড়া বিওপির টহল দল। পরে বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রধান সীমানা পিলার ১০৯৫ সংলগ্ন পাহাড়ি এলাকার গহীন জঙ্গলে অভিযান চালিয়ে ওই ৯ জনকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিজিবিকে জানিয়েছেন, ‘স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে তাদের ভারতে পৌঁছে দেয়ার চুক্তি হয়েছিল। সে অনুযায়ী বুধবার (২৪ জুন) রাতে তারা ঢাকা থেকে শেরপুরে এসে পৌঁছান এবং সীমান্তের প্রায় ১৫০ গজ ভেতরে হারিয়াকোণার জঙ্গলে অবস্থান নেন।’

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে ওই নয় বাংলাদেশিকে সীমান্ত অতিক্রমের আগে আটক করেছে বিজিবি। পরে বিজিবির সকল আইনানুগ কার্যক্রম শেষে রাত ৯টার দিকে তাদের থানায় নিয়ে আসা হয়। আটক নয় জনের মধ্যে চারজন শিশু রয়েছে। তাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকাসক্ত

স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকাসক্ত

সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৯

সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৯

শেষ শটে বাজিমাত, যুক্তরাষ্ট্রকে হারিয়ে উল্লাসে মাতলো তুরস্ক

শেষ শটে বাজিমাত, যুক্তরাষ্ট্রকে হারিয়ে উল্লাসে মাতলো তুরস্ক

ত্যাগ, শোক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক, পবিত্র আশুরার ইতিহাস

ত্যাগ, শোক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক, পবিত্র আশুরার ইতিহাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App