×

ময়মনসিংহ

শ্রীবরদী সীমান্ত

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বিজিবির হাতে ৯ জন আটক

Icon

খোরশেদ আলম, শেরপুর

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৬:২৬ পিএম

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বিজিবির হাতে ৯ জন আটক

ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কর্ণঝোড়া বিওপির টহলদল উপজেলার হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ তাদের আটক করে।

আটককৃতরা সবাই হিন্দু সম্প্রদায়ের। তাদের সবার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। এদের মধ্যে চার শিশু, তিন নারী ও দুইজন পুরুষ।

বিজিবি জানায়, ভারতে পাচারের জন্য ৪০ হাজার টাকার বিনিময়ে চুক্তি হয় স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন, সাজু, আজিবর, কালু ও সুমন মিয়ার সঙ্গে। বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুরে পৌঁছে। আন্তর্জাতিক সীমানা পিলার ১০৯৫-এর দেড়শ গজ ভেতরে হারিয়াকোনা পাহাড়ে সীমান্ত পথে ভারতে প্রবেশের অপেক্ষায় ছিল। কিন্তু বিজিবির কঠোর নজরদারির কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি।

বৃহস্পতিবার রাতে তাদের সীমান্ত পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু বিজিবির কর্ণঝোড়া বিওপির টহল কমান্ডার নায়েক নাজমুল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটককৃতদের শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রধানমন্ত্রীর

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রধানমন্ত্রীর

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App