×

ময়মনসিংহ

মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, আটক ১

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম

মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, আটক ১

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হামলার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আকরাম হোসেন ফেরদৌস (৫০) দশালিয়া গ্রামের মৃত আহম্মদ উল্লাহর ছেলে। তিনি ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে উপজেলা যুবদলের নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেলে করে ছেলের মাদরাসায় খাবার পৌঁছে দিতে যাওয়ার পথে দশালিয়া গ্রামের জহিরুলের বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আকরাম হোসেন ফেরদৌস অভিযোগ করেন, জহিরুল, আমীন, মাসুদসহ ৭ থেকে ৮ জন হামলায় অংশ নেন। হামলার সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও দাবি করেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, গত শনিবার রাতে এলাকায় কয়েকজন যুবককে মাদক সেবনের সময় আটক করা হয়। খবর পেয়ে ফেরদৌস সেখানে গিয়ে তাদের তিরস্কার করেন এবং ভবিষ্যতে মাদক সেবন না করার শর্তে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনার জেরেই এই হামলা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

এলাকাবাসী জানান, প্রায় এক মাস আগে স্থানীয়রা মাদকবিরোধী অভিযানে কয়েকজন চিহ্নিত মাদক কারবারির বাড়িঘরে ভাঙচুর চালিয়েছিলেন। এরপর থেকে এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার হয়।

হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দশালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে কিবরিয়া (৩৫)কে আটক করে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকবিরোধী কর্মকাণ্ডের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝুঁকিতে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়ক, দুর্ঘটনার আশঙ্কা

ঝুঁকিতে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়ক, দুর্ঘটনার আশঙ্কা

সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস

সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস

সংসদ থেকে ফের বিরোধীদলের ওয়াকআউট

সংসদ থেকে ফের বিরোধীদলের ওয়াকআউট

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করা হচ্ছে

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করা হচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App