×

ময়মনসিংহ

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, অতঃপর...

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, অতঃপর...

ছবি: সংগৃহীত

শেরপুরের নকলায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে কাজল মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কাজল মিয়া নকলা পৌরসভার ফেরুষা মহল্লার বাসিন্দা। তার বাবার নাম জবান আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) রাতে কাজল মিয়া তার আরও তিন সহযোগীকে নিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চিথলিয়া বাজারে যায়। সেখানে চিথলিয়া পূর্ব গ্রামের বাসিন্দা আইয়ুব আলীর পকেট থেকে ৯ হাজার ১০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

আরও পড়ুন: বাবার জেদ, মায়ের ত্যাগ: ১৩ মেয়ের ৮ জনই স্কুলের শিক্ষক

ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় পরদিন সোমবার রাতে আইয়ুব আলী কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে গণপদ্দী এলাকায় কাজল মিয়াকে আটক করেন। পরে তাকে চিথলিয়া বাজারে নিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজলকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, কাজল মিয়া ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় চিথলিয়া পূর্ব গ্রামের আইয়ুব আলী বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে নকলা থানায় একটি মামলা করা হয়েছে। আটক কাজল মিয়াকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App