×

জাতীয়

বিস্ফোরক আইনে রিজভীসহ ৬৪ জনকে অব্যাহতি, অভিযুক্ত ৪৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ১১:৩২ এএম

বিস্ফোরক আইনে রিজভীসহ ৬৪ জনকে অব্যাহতি, অভিযুক্ত ৪৩

বিএনপি নেতা রুহুল কবীর রিজভী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

নাশকতা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় বিস্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ৬৪ জনের অব্যাহতির আবেদন জানিয়ে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে পুলিশ। একই সঙ্গে চার্জশিটে ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) আদালতে নিয়োজিত হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হোসেন বিষয়টি জানিয়ে বলেন, গত সোমবার (১ নভেম্বর) আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চার্জশিটটি দেখিলাম বলে সই করে বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন শেষ করে বিএনপি। এরপর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মগবাজারের আমিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সমবেত হয়। সেখানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীরা। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বুঝতে পেরে ঘটনাস্থলে পৌঁছায়। তখন কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ করে নেতাকর্মীরা পালিয়ে যায়। এ ঘটনায় হাতিরঝিল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন পুলিশ। তবে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি চার্জশিট জমা দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

স্পিকারের অপেক্ষা আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App