×

জাতীয়

২৪ শতাংশ বনভূমি থাকায় আমরা ওই প্রস্তাবে সই করিনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ০৬:৩২ পিএম

২৪ শতাংশ বনভূমি থাকায় আমরা ওই প্রস্তাবে সই করিনি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যে কোনো দেশে ২৫ শতাংশ বনভূমি থাকতে হয়। আর আমাদের রয়েছে ২৪ শতাংশ বনভূমি। বন রক্ষায় আমাদের রাজনৈতিক অঙ্গীকার রয়েছে। আমাদের অঙ্গীকারের কোনো ঘাটতি নেই।

শুক্রবার (৫ নভেম্বর) লন্ডন থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

বিশ্ব জলবায়ু সম্মেলনে বনভূমি রক্ষায় ১২৬টি দেশ সই করলেও বাংলাদেশ কেন সই করেনি- সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো দেশে ২৫ শতাংশ বনভূমি থাকতে হয়। আর আমাদের আছে ২৪ শতাংশ বনভূমি। সে কারণে আমরা ওই প্রস্তাবে সই করিনি। যেসব দেশের বনভূমি নষ্ট হচ্ছে, যাদের বনে ঘাটতি রয়েছে, তারাই ওই প্রস্তাবে সই করেছে।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বের হয়নি। তবে আমরা বেরিয়ে আসছি। এটি আমাদের দেশের জন্য ইতিবাচক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App