×

জাতীয়

মৎস্য অধিদপ্তরে নিয়োগ: এক পদে আবেদন, অন্য পদে পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১২:১৩ এএম

মৎস্য অধিদপ্তরে নিয়োগ: এক পদে আবেদন, অন্য পদে পরীক্ষা

মৎস্য অধিদপ্তরে ভুল প্রশ্নপত্রের জন্য চাকরিপ্রার্থরা দায়ী করছেন কর্তৃপক্ষকে

মৎস্য অধিদপ্তরে নিয়োগ: এক পদে আবেদন, অন্য পদে পরীক্ষা

মৎস্য অধিদপ্তরে চাকরির পরীক্ষা দিতে আসা প্রার্থীরা মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছেন

আবেদন করেছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। কিন্তু পরীক্ষাকেন্দ্রে গিয়ে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্নপত্র হাতে পেলেন। আপত্তির পরও এই প্রশ্নপত্রেই দিতে হলো পরীক্ষা।

তবে আশার কথা হলো কর্তৃপক্ষ ভুল স্বীকার করেছে। তারা বলেছে, ভুক্তভোগী চাকরিপ্রার্থীদের ‘সঠিকভাবে’ মূল্যায়ন করা হবে।

[caption id="attachment_324439" align="aligncenter" width="700"] মৎস্য অধিদপ্তরে চাকরির পরীক্ষা দিতে আসা প্রার্থীরা মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছেন[/caption]

মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা দিতে আসা কয়েক শ চাকরিপ্রার্থী এই ভোগান্তির শিকার হয়েছেন। ঘটনাটি খিলগাঁও গালর্স স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে ঘটেছে।

ভুক্তভোগী কয়েকজন চাকরিপ্রার্থী অভিযোগ করেন, বেলা তিনটায় এমসিকিউ পরীক্ষা শুরু হলে তাদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের প্রশ্ন দেওয়া হয়। তারা তাৎক্ষণিকভাবে এ ঘটনা পরীক্ষককে জানান। পরীক্ষক বিকেল চারটার পর আবার পরীক্ষা হবে বলে আশ্বস্ত করলেও আর পরীক্ষা নেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App